মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যা দিবস পালনে ২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

🗓 সোমবার, ২৩ মার্চ ২০২৬

👁️ ১০৫ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৩ মার্চ ২০২৬

👁️ ১০৫ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(২৩ মার্চ) :: গণহত্যা দিবস পালনের লক্ষ্যে ২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল‍্যাক-আউট পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ সারা দেশে রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ব্ল‍্যাক-আউট পালন করা হবে।

তবে কেপিআই ও জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এর আওতামুক্ত থাকবে।

এদিকে দেড়যুগেরও বেশি সময় পর এ বছর ফিরছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ।

এরইমধ্যে কয়েক দফা মহড়ার মাধ্যমে প্রস্তুতি ঝালাই করেছেন সেনা-নৌ-বিমান বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থল ও আকাশে নানা কৌশলগত প্রদর্শনীতে ফুটে উঠবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা।

২৬ মার্চ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রত্যয়ী শপথে দেশের সার্বভৌমত্বের প্রহরীরা।

প্যারেডে অংশ নেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্যারেডে এবার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর