বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বপ্নকে ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে

🗓 বুধবার, ২৫ মার্চ ২০২৬

👁️ ১৪৮ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৫ মার্চ ২০২৬

👁️ ১৪৮ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আঃ মান্নান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে ধারণ করে নতুন দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, বিয়াম ফাউন্ডেশনের পরিচালক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, জেলা জামায়াত নেতা শহিদুল আলম বাহাদুর,শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক,জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো শাহিন মিয়াসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের শক্তি,স্বপ্ন এবং স্মৃতিকে লালন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।পাশাপাশি ২৪ এর গণঅভ্যুত্থানকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ্য থাকার আহবান জানান তারা।

এছাড়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তালিকা করার উপরও জোর দেন বক্তারা।

এছাড়া দিবসটি উপলক্ষে সুবিধাজনক সময়ে জেলার মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা,শহরের গুরুত্বপূর্ণ স্থানে গণহত্যা ও মুক্তিযুদ্ধের উপর দুর্লভ আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর