বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে নজরকাড়া পরিবেশনা

🗓 বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

👁️ ৯৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

👁️ ৯৪ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম, কুতুবদিয়া :: ‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

২৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে উপজেলা মিনি স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার সাধারণ মানুষ উপভোগ করেন মনোমুগ্ধকর পরিবেশনা।

‎অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ এবং সৃজনশীল ডিসপ্লের মাধ্যমে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই আন্দোলন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন।

‎‎প্রাথমিক পর্যায়ের ফলাফলে ডিসপ্লেতে প্রথম স্থান অর্জন করে মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

‎‎কুচকাওয়াজে প্রথম হয় ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় জলিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় সতরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

‎‎মাধ্যমিক পর্যায়ের ফলাফলে ডিসপ্লেতে প্রথম স্থান লাভ করে কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় মাস্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়।

‎কুচকাওয়াজে প্রথম হয় কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় কুতুবদিয়া সরকারি বালিকা বিদ্যালয় এবং তৃতীয় মাস্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ।

‎‎অনুষ্ঠান শেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

‎‎এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও’র প্রতিনিধি হিসেবে পেকুয়া এসিল্যান্ড এএসএম নুরুল আখতার নিলয়, কুতুবদিয়া থানার ওসি মাহবুবুল হক, জাইকা কর্মকর্তা জামাল হোসেন, পিআইও ইকবাল, সমবায় কর্মকর্তা ওসমান গনি, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুসলিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

‎‎দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা এবং শৃঙ্খলাবদ্ধ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর