বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে নতুন সংগঠনের যাত্রা

🗓 বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

👁️ ১৪৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

👁️ ১৪৪ বার দেখা হয়েছে

মো: রেজাউল করিম,ঈদগাঁও :: পাবলিকিয়ান স্টুডেন্টস্ এসোসিয়েশন অফ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু শুরু হয়েছে।

২৫ মার্চ বিকেলে কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত বৈঠকের আয়োজন করা হয়।

উপস্থিতিদের প্রস্তাবনা মতে বৈঠক শেষে প্রধান শিক্ষক সংগঠনটির প্রথম সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এতে সভাপতি হিসেবে ছৈয়দ তানবীর হাসান জাহিন (ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং সেক্রেটারি হিসেবে আবদুল মালেকের (সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ) নাম ঘোষণা করা হয়।

উপস্থিত পাবলিকিয়ানরা তাতে সম্মতি প্রকাশ করেন।

বৈঠকে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সমূহের আওতাধীন সরকারি মেডিকেল কলেজের ছাত্রদের মাঝে আরো উপস্থিত ছিলেন মুজিবুর রহমান (কুবি),নুর সাইদ (রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মিজবাহ সিরাজ৷ (রাবি), রুবেল হোসেন (রাবি), আদনান ছিদ্দিকী (কক্স মেক), মোঃ জামশেদ (ঢাবি), সাইদুল ইসলাম সাদ ( স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ), আলেমুল হক (ঢাবি), মোহাম্মদ হানিফ (ঢাবি), আবরারুল হক (নোবিপ্রবি), ফাহিম আজিজ (জাবি), মিজান (চাদঁপুর মেডিকেল কলেজ),ফারদিন( গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মুজিব ( নোবিপ্রবি) সহ আরো অনেকে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, পাবলিকিয়ানদের সাথে আলোচনাক্রমে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও ক্যরিয়ার গঠন সংক্রান্ত নানা বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর