মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অযত্ন অবহেলা আর চরম ঝুঁকিতে জালালাবাদ-ইসলামাবাদের রাবার ড্যাম ও ব্রীজ

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৮২ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৮২ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ‎ সেচ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রাবার ড্যাম। এছাড়া পর্যটকদের বিনোদনের জায়গাও এটি।

১৯৮৬ সালে স্থাপিত কক্সবাজারের ঈদগাঁও উপ জেলার জালালাবাদ-ইসলামাবাদে মধ্য অংশের রাবার ড্যামটি কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। অযত্ন আর চরম অবহেলায় পড়ে রয়েছে।

ড্যাম অফিসের সিডি দরজাও ভাঙ্গা। অফিসের রুমটি রাতে হয়ে উঠে মাদকসেবীও অপরাধীদের আখড়াস্থল। চলাচল ব্রীজটিও ঝুঁকিপূর্ণ।

দায়িত্বপ্রাপ্তরা এদিকে কোন নজর দিচ্ছেনা বলে গুরুতর অভিযোগ উঠেছে।

সরজমিন পরিদর্শনে দেখা যায়,এ রাবার ড্যামটি সম্পূর্ন অরক্ষিত। নেই কোন সীমানা ঘেরাবেড়া। পাশ্ববর্তী যাতাযাতের ছোট্ট ব্রীজটির মাঝখানেই কিছু অংশে ফাটল ধরেছে।

ব্রীজের উভয় পাশে কোন গাইড ওয়াল না থাকায় প্রতিনিয়ত দূর্ঘটনা বাড়ছে। ড্যামের রাবারও স্লূইচ গেইট আবর্জনায় পরিপূর্ণ। রাতে দু’কুলে লাইট না থাকায় ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়।

এক সময়ের সৌন্দর্য মন্ডিত ফুল বাগান দেখতে স্থানীয় দর্শনার্থীরা ভীড় জমাত। নিরাপত্তাও ছিল সার্বক্ষনিক। পূর্বেকার দিনের সেই সব চিত্র আর নেই।

দীর্ঘ ৩৮ বছর পূর্বে স্থাপিত ড্যামটির জীর্ণদশা দেখে এলাকাবাসী চরমভাবে আক্ষেপ ও উদ্বেগ প্রকাশ করেছেন। ড্যামের পাহারাদারের দায়িত্বে কারা তাও কেউ জানেনা।

এতে চোর-ডাকাতরা এটা নিরাপদ স্থান হিসেবে অপরাধ করতে দ্বিধা বোধ করেন না।

আরো জানা যায়, রাবার ড্যাম বিশেষত দুজন দায়িত্বে রয়েছেন। তারা দায়িত্ব নিয়ে ড্যামটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।

অন্যদিকে সংশ্লিষ্ট কতৃপক্ষ এসব দেখেও না দেখার ভান করছেন।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর