মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম ওজনে কারচুপির দায়ে জরিমানা

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ১৯৮ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ১৯৮ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: ইরান ইসরায়েলের যুদ্ধ শুরুর এক মাস পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখি দাম বৃদ্ধির জেরে সারাদেশের মতো কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন গুলো জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখিয়ে কৌশলে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে।

আবার তেল মজুত নেই, বা অপ্রতুল সরবরাহ মুহুর্তে বিক্রি শেষ অজুহাতে বন্ধ রাখা হচ্ছে ফিলিং স্টেশন গুলো।

অন্যদিকে ফিলিং স্টেশন গুলো বন্ধ থাকার সুযোগ নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে তোলা দোকানে তেল বিক্রিতেও চলছে চরম নৈরাজ্য। আবার তেল নেই উছিলায় হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা।

মাঠপর্যায়ে জনগণের এধরণের অভিযোগ আপত্তি পেয়ে অবশেষে রোববার (২৯ মার্চ) থেকে অবৈধ মজুতদার ফিলিং স্টেশন এবং খুচরা তেলের দোকানে অভিযান শুরু করেছেন চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের অংশ হিসেবে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার রুপায়ন দেব রোববার বিকালে চকরিয়া উপজেলা সদরের কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় মুদির দোকানে খুচরা জ্বালানী তেল বিক্রিতে অতিরিক্ত মূল্য নেওয়ারএবং ওজনের কারপচুপির অপরাধে দুইটি দোকানকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে আদালত।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব।

তিনি বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখিয়ে কৌশলে তেল বিক্রিতে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আবার ওজনেও কারচুপি করছেন কতিপয় দোকানী।

রোববারের প্রথম অভিযানে দুই তেল দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জ্বালানি তেল নিয়ে কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগ এর আরো খবর

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬