শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে তামাক চাষীকে অপহরণ

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৭৮ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৭৮ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি এক তামাক চাষীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার লেদুর মুখ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

অপহৃত কৃষক হলেন- সোলতান আহমদ এর ছেলে রিদুয়ান করিম মিন্টু (৩৮) গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ অপহৃত পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন,তামাক ক্ষেতের কাজ শেষ করে রবিবার রাত সাড়ে ৭টার দিকে রিদুওয়ান করিম মিন্টু কে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় ৮-১০ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ।

এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বাতেন মৃধা বলেন,অপহরণের খবর শুনেছি। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

অপহৃত পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, এই রিপোর্ট লিখা ও পাঠানা পর্যন্ত মিন্টুর কোন ধরনের খোজ খবর পাওয়া যায়নি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর