শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় কবরের ওপর দইয়ের হাঁড়িতে আগুন-আতঙ্ক

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৭৬ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৭৬ বার দেখা হয়েছে

এস এম জুবাইদ,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় কবরের ওপর দইয়ের হাঁড়ি রেখে আগুন, এ ঘটনা নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (২৮ মার্চ) রাতে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ডালারমুখ এলাকার একটি কবরস্থানে এমন ঘটনা ঘটে

স্থানীয়দের দাবী কুপুরী বা যাদুবিদ্যার অংশ হিসেবে করা হয়েছে কবরের উপর এমন জঘন্য ঘটনা।

স্থানীয়রা বলেন, কুপুরী বা যাদুবিদ্যার অংশ হিসেবে করা হয়েছে কবরের উপর এমন জঘন্য ঘটনা।

কবরস্থানের এক কবরের ওপর দইয়ের হাঁড়ি রেখে তাতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

ওই হাড়ির মধ্যে মুরগীর ‘পা ‘ পাওয়া যায়। তবে প্রথমে মনে করেছিল অলৌকিকভাবে কবরের উপর আগুন জ্বলছিল।

এমন অস্বাভাবিক ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত কুপুরী বা যাদুবিদ্যার উদ্দেশ্যে এমন কাজ করে থাকেন বলে ধারণা করছেন এলাকাবাসী।

বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হাজী শাহাব উদ্দিন বলেন, কবরের উপর আগুন জ্বলছিল বলে শুনছি।

তবে দুর্বৃত্ত কুপুরী বা যাদুবিদ্যার উদ্দেশ্যে কেউ এমন কাজ করছে বলে ধারনা। কবরের উপর এমন কাজ খুব দুঃখজনক।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর