সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে মিষ্টি পানীয় ডাবের চড়া দাম, কদর তুঙ্গে

🗓 শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

👁️ ৭০ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

👁️ ৭০ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: সূর্যের কড়া রোদ মানুষকে ঘামিয়ে তুলেছে। গরমে ডাবের পানিতে তৃষ্ণা মেটাতে মিষ্টি ডাবের পানির প্রতি ঝুঁকছে লোকজন।

ডাবের বাড়তি দামের কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষজন ইচ্ছে করলেও কিনে খেতে পারছেন না।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রধান হাট বাজারসহ গ্রাম্য বাজারে লোকজনের মাঝে গরমে ডাবের কদর বেড়েছে। তবে অল্পটুকু ডাবের মিষ্টি পানি দ্বিগুন দামে বিপাকে পড়েন ক্রেতা সাধারণ।

ঈদগাঁও বাজার ও স্টেশনে বিভিন্ন দোকানে কঁচি ডাব বিক্রি করা হচ্ছে।

দেখা যায়, কয়েকদিন ধরে ডাব ব্যবসায়ীরা উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়ন পাড়া মহল্লা থেকে অল্পদামে গাছ থেকে পেড়ে ডাব নিয়ে আসে।

ডাবের সাইজ ভাগ করে এসব মৌসুমী ডাব ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করে পাইকারদের কাছে।

সাধারণ লোকজন জানান, ভোর সকালে কিছুটা হালকা ঠান্ডা পড়লেও দুপুরের দিকে গরম পড়তে শুরু করেছে। গরমের সময় ডাব খেলে একটু ভাল লাগে, তাই ডাবের দাম বৃদ্ধিতে খাওয়াও সম্ভব হচ্ছেনা।

ঈদগাঁওর পুরাতন পাইক বাজার এলাকার দুই জন ডাব বিক্রেতা জানান, ডাবের সাইজ অনুযায়ী বিভিন্ন দামের রয়েছে। প্রতিটি ১শত টাকা থেকে ১শত ৫০ টাকা পযন্ত বিক্রি করা হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর