শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে ১৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার-১

🗓 শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

👁️ ৫৬ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

👁️ ৫৬ বার দেখা হয়েছে

মো: রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

শুক্রবার ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনা ঢালার দোয়ারে তল্লাশিকালে তাকে আটক করা হয়।

ঈদগড় থেকে ঈদগাঁও বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন টমটম এসআই (নিঃ) মুজিবুর রহমানের নেতৃত্বে থামিয়ে তল্লাশি করা হয়।

গাড়িতে থাকা যাত্রী রঞ্জন কুমার দে-র হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ছোট-বড় বিভিন্ন বোতলে ভর্তি মোট ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা।

​গ্রেফতারকৃত রঞ্জন কুমার দে (৪৪), পিত- মৃত অরবিন্দ দে সাং- ৭নং ওয়ার্ড, হরিপুর, ইসলামাবাদ ইউনিয়ন, থানা – ঈদগাঁও, জেলা- কক্সবাজার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে সে এই মাদক রামু থানার ক্যাঙ্গারবিল থেকে সংগ্রহ করে ইসলামাবাদ এলাকায় নিয়ে যাচ্ছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৪ (খ) ধারায় অপরাধ সংগঠিত করায় ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের এ জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর