সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ডিজেল দিচ্ছে ভারত

🗓 শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

👁️ ৬৪ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

👁️ ৬৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(৪ এপ্রিল) :: মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানিসংকট দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে ভারত থেকে ডিজেল আমদানির জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাংলাদেশের এই অনুরোধটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

শুধু বাংলাদেশ নয়, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোও জ্বালানি সহায়তার জন্য ভারতের দ্বারস্থ হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল দিল্লিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোর জন্য পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের একটি বড় উৎস। বাংলাদেশ সরকারের কাছ থেকে ডিজেল সরবরাহের একটি আবেদন পাওয়া গেছে।

বর্তমানে ভারত সরকার এটি নিয়ে কাজ করছে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতের নিজস্ব তেলের চাহিদা, শোধনাগারের সক্ষমতা এবং বাজারে ডিজেলের লভ্যতার বিষয়গুলো বিবেচনা করা হবে।

জয়সোয়াল আরও মনে করিয়ে দেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সব সময়ই উন্নয়ন এবং জনকল্যাণমুখী।

২০১৭ সাল থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ করা হচ্ছে।

২০১৭ সালের অক্টোবরে নুমালিগড় রিফাইনারি ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মধ্যে একটি ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

তখন থেকেই রেলপথ, নৌপথ এবং পরবর্তী সময়ে ‘ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের’ মাধ্যমে ডিজেল রপ্তানি অব্যাহত রয়েছে।

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. মোরশেদ হোসেন আজাদ জানিয়েছেন, সম্প্রতি ভারত থেকে অতিরিক্ত পাঁচ হাজার টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে।

সব মিলিয়ে গত কয়েক দিনে মোট ১৫ হাজার টন ডিজেল পেয়েছে বাংলাদেশ।

তিনি আরও জানান, আরও সাত হাজার টন ডিজেল পাম্প করার প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৮ মার্চ।

এ ছাড়া এপ্রিল মাসে ভারত আরও ৪০ হাজার টন ডিজেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাব গ্রহণ করেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর