সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এফ-১৫ বিমানের পাইলটকে ‘আমরা পেয়েছি’ : ট্রাম্প

🗓 রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

👁️ ৪২ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

👁️ ৪২ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ইরানে ভেঙে পড়া মার্কিন F-15E যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে শেষ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তীব্র গোলাগুলির মধ্যেই এই উদ্ধার অভিযান চালানো হয়।

এক মার্কিন সরকারি আধিকারিককে উদ্ধৃত করে সংবাদমাধ্যম আল জাজ়িরা প্রথমে এই তথ্য জানায়। পরে ট্রাম্পও এ সংক্রান্ত পোস্ট করেন।

প্রথম দিকে জানা গিয়েছিল, নিখোঁজ বিমানকর্মীকে উদ্ধার করা হলেও তিনি পুরোপুরি নিরাপদ নন। তাঁকে ইরানের ভূখণ্ড থেকে বের করে আনার কাজ চলছিল।

তবে পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ওই ক্রু সদস্য এখন নিরাপদ।

ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ লিখেছেন, ‘আমরা তাঁকে পেয়েছি।

আমার সহনাগরিকরা, গত কয়েক ঘণ্টায় মার্কিন সেনা ইতিহাসের অন্যতম সাহসী সার্চ অ্যান্ড রেসকিউ অভিযান চালিয়েছে।

আমাদের এক অসাধারণ ক্রু মেম্বার অফিসারকে উদ্ধার করা হয়েছে, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল। তিনি এখন সম্পূর্ণ নিরাপদ।’

এর আগে অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বিশেষ কমান্ডো বাহিনী এবং বায়ুসেনার সুরক্ষার মধ্যে উদ্ধার অভিযান চালানো হয়।

অভিযানের পর সংশ্লিষ্ট বাহিনী ইরান ছেড়ে বেরিয়ে এসেছে বলেও জানানো হয়।

মার্কিন আধিকারিকদের মতে, উদ্ধারকারী দলকে নিরাপদে দেশ ছাড়তে পারাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এক আধিকারিক বলেন, ‘নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে পাওয়া গিয়েছিল। উদ্ধার অভিযান হয়েছে। তবে সেখানে তীব্র গোলাগুলি চলেছে।’

ঘটনাস্থল নিয়ে বিস্তারিত তথ্য এখনও সীমিত। তবে জানা গিয়েছে, কোহগিলুয়ে কাউন্টির দেহদাশত শহরে হামলা হয়েছিল। সেখানেই দু’দিন আগে বিমানটি ভেঙে পড়ে।

প্রাথমিক রিপোর্টে অন্তত চার জনের মৃত্যুর খবর পাওয়া যায়। একজন আহত হন। পরে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে ৩ এপ্রিল সংবাদ সংস্থা এএফপি জানিয়েছিল, বিমানে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় জনের খোঁজে তল্লাশি অভিযান চলছিল। মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিশেষ বাহিনী এই উদ্ধার অভিযান চালায়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর