এম জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া থানার সাবেক অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ অহিদুর রহমান পিপিএম কে কক্সবাজারের নতুন এডিশনাল এসপি (অতিরিক্ত পুলিশ সুপার) হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রের মাধ্যমে তাঁকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) চট্টগ্রাম -০৯ থেকে কক্সবাজার জেলা পুলিশে বদলি করা হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে দশটার দিকে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমান পিপিএমকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।
এসময় অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমান, পিপিএম কক্সবাজার জেলা পুলিশের ‘ক্রাইম অ্যান্ড অপারেশন’ শাখার দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গতঃ ২০০২-২০০৩ সালের দিকে অহিদুর রহমান পিপিএম চকরিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সেইসময় তিনি চকরিয়া উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে পরিচালনা করেন। তিনি অপরাধী তথা চোর-ডাকাত সন্ত্রাসী চক্রের কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন।














