বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় প্রাণ গেল টমটম যাত্রীর

🗓 বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

👁️ ৪৮ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

👁️ ৪৮ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাস ও টমটম (অটোরিকশার) সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে এক কিশোর নিহত ও আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, টেকনাফগামী একটি পালকী পরিবহনের বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা টমটমটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত হন আরও ৪ থেকে ৫ জন। গুরুতর আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যায়, তার পরিচয় শনাক্তে কাজ চলছে।

খবর পেয়ে শাহপুরী হাইওয়ে থানার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনায় জড়িত বাস ও টমটমটি জব্দ করেন।

শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি, পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর