বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে পথ হারানো শিশু উদ্ধার : পরিবারের কাছে হস্তান্তর

🗓 রবিবার, ১২ এপ্রিল ২০২৬

👁️ ১৬৪ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১২ এপ্রিল ২০২৬

👁️ ১৬৪ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওয়ে পথ হারানো এক শিশু কে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করল থানা পুলিশ।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে মিম আক্তার নামে এক শিশু ঈদগাঁওস্থ পুলিশ বক্সের সামনে বিভ্রান্ত অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়।

এসময় ঈদগাঁও ট্রাফিক পুলিশ বিষয়টি থানায় অবহিত করে। এসআই মো: আজিমুল হক সঙ্গীয় ফোর্সসহ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিম আক্তার খুটাখালীর বাসিন্দা ও মানারুল হিদায়া মহিলা মাদ্রাসা ও হেফজখানার প্রথম জামাতের ছাত্রী।

পুলিশ জানায়,সকাল ৮টার দিকে মাদ্রাসা থেকে বের হয়ে শিশুটি পথ হারিয়ে ঈদগাঁও বাজার এলাকায় চলে আসে।

পরে তাকে আন্তরিক পরি বেশে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিবারের ঠিকানা শনাক্ত করা হয়। পরে স্বজনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়।

একইদিন দুপুর দেড়টার দিকে মিম আক্তারকে তার বড় বোন নিশাত মনি লিজার জিম্মায় হস্তা ন্তর করা হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন সবাই।

এই বিভাগ এর আরো খবর

মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সৃজিত-মিথিলার ডিভোর্স ?

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর