সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওর ইসলামাবাদে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

🗓 বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ছাবের আহমেদ নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়।

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র মতে, প্রতিদিনের মত নিজ ধানক্ষেত পাহারা দিতে গিয়েছিল ছাবের। চেয়ারে বসে আগুন জ্বালিয়ে ফসল রক্ষার চেষ্টা করছিলেন তিনি।

হঠাৎ বন্যহাতি তাকে আক্রমণ করে। এতে তার পা, হাত ও মুখে আঘাত লাগে। ঘটনা স্থলেই তিনি প্রাণ হারান।

‎স্থানীয় মসজিদের ইমাম বলেন, গভীর রাতে হঠাৎ হাতির বিকট গর্জনে ঘুম ভেঙে যায়।

বাইরে এসে দেখি মসজিদের পাশে ছাবের আহমেদের নিথর দেহ পড়ে আছে দৃশ্যটি ছিল অত্যন্ত হৃদয়বিদারক।

স্থানীয় কজন বাসিন্দা জানান, নিহত ছাবের আহমেদ ছিলেন পরিশ্রমী কৃষক। প্রতিদিনই তিনি রাত জেগে নিজের ফসল পাহারা দিতেন।

কিন্তু সেই পাহারাই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

নিহতের মেয়ে বলেন,বাবা ছিল পরিবারের এক মাত্র উপার্জনকারী। তার আয়েই সংসার চলত। আমরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছি। দেখার মত আর কেউ নেই।

‎স্থানীয় জনপ্রতিনিধি জুবায়েদ উল্লাহ্ জুয়েল বলেন, পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। বড় ছেলে মানসিকভাবে অসুস্থ।

আমরা সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই অসহায় পরিবারের পাশে দাঁড়ান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর