বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মাছ ধরা বন্ধ ৫৮ দিন : আজ থেকে শুরু

🗓 বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

👁️ ৬৫ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

👁️ ৬৫ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(১৫ এপ্রিল) :: সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এই ৫৮ দিন বঙ্গোপসাগরে চলবে এই বিধিনিষেধ।

সাগরে ইলিশসহ সামুদ্রিক মাছের উৎপাদন বাড়াতে এই নিষেধাজ্ঞা।

জানা গেছে, নিষেধাজ্ঞার কারনে এরই মধ্যে উপকূলে ট্রলার নিয়ে ফিরেছেন জেলেরা।

তবে টানা নিষেধাজ্ঞার কারণে কর্মহীন থাকতে হবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞার সময়টুকু জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হয়। কিন্তু বরগুনা, ভোলা, নোয়াখালী, চাঁদপুরের কয়েক হাজার জেলে এই প্রণোদনার বাইরে রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

নিষেধাজ্ঞা সফল করতে ইতোমধ্যে আইশৃঙ্খলা বাহনীর নজরদারি বাড়ানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর