রোতাব চৌধূরী :: প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
সচিব বলেন, অন্তর্বর্তী সরকার আমলে সেতু নির্মানের বিষয়টি গতী পাইনি এখন নির্বাচনী সরকার আসার পরে এই সেতু আলোর মুখ দেখবে।
তিনি বলেন মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন কক্সবাজার – মহেশখালী সেতু, এই সেতু নির্মানের কাজ বর্তমান সরকার দ্রুত শুরু করবে।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কক্সবাজার ও মহেশখালীর বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সভায় মহেশখালী থেকে কক্সবাজার পর্যন্ত সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরেন মহেশখালীর বাসিন্দারা।
এ ছাড়া সভায় সভায়, অর্থনীতি, পর্যটন, পরিবেশ, নদী শাসনসহ বিভিন্ন দিক বিবেচনা করে সেতু নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়।













