বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে তীব্র লোডশেডিং : বিপাকে এসএসসি পরীক্ষার্থীসহ ব্যবসায়ীরা

🗓 শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: গরম পড়তে না পড়তেই শুরু হলো ঈদগাঁওতে মাত্রাতিরিক্ত লোডশেডিং।

ফলে, চরম পযার্য়েই বিপাকে পড়েঋেন আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষারসহ ব্যবসায়ীরা।

জানা যায়, ব্যস্তবহুল বানিজ্যিক কেন্দ্র হিসেবে সুপরিচিত ঈদগাঁও বাজার।

এই বাজারে বিদ্যুৎ বিভ্রান্ট চরমে উঠেছে। দেখার যেন কেউ নেই।

বাজারে বিদ্যুৎতের উপর নির্ভরশীল বহু ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা বানিজ্য নিয়ে থমকে যাচ্ছেন।

কম্পিউটার,ফটোকপি,প্রিন্ট,বরফমিল,রাইসমিল সহ আরো ব্যবসায়ীক প্রতিষ্ঠান। বিদ্যুৎ যতক্ষণ থাকবে,ততক্ষণ আয়ের চাকা ঘুরবে। এলাকায় ঘন্টারও বেশি বিদ্যুৎ স্থায়ী হচ্ছেনা।

এছাড়াও বাজার কেন্দ্রীক ৫/৬টি হাসপাতাল ও এক্স-রে,প্যাথলজি সেন্টার ও ডেন্টাল চিকিৎসা লয় রয়েছে। এসব স্থানে ফ্রিজগুলোতে দামী ইন জেকশন রয়েছে।

রোগীর সেবার প্রয়োজনীয় জিনিসপত্রও রয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারনে হাসপাতালের জিনিসপত্র নষ্ট হওয়ার উপক্রম শুরু হয়।

অন্যদিকে ঈদগাঁও উপজেলা আওতাধীন পাঁচটি ইউনিয়নের পাড়া মহল্লাজুড়ে অসংখ্য ঘরবাড়ীতে ফ্রিজ, রাইসকুকার, মটরসহ বিদ্যুৎতের উপর নির্ভরশীল বহু জিনিস রয়েছে।

মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে ফলে ফ্রিজে রক্ষিত মাছ-মাংস ও খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।

অপরদিকে মসজিদে নামাজরত মুসল্লীরা চরম বিপাকে পড়েছে। স্কুল মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রী রা লেখাপড়ায় বেকায়দায় পড়েন। ছাত্রছাত্রীরা বিদ্যুৎতের ঘনঘন লোডশেডিংয়ের কারনে হিম শিমে পড়েছেন।

ঈদগাঁও জোনাল অফিসের এজিএমের নোটিশ সূত্রে জানা যায়, জেনারেশন কম থাকার কারনে ঈদগাঁও ৩৩ কেভি ফিডার (ঈদগাঁও-বাইশারী- খুরুষ্কুল উপকেন্দ্র) এ চাহিদা ২৪ মেগাওয়াট বরাদ্দ ১৪ মেগাওয়াট।

লোডশেডিং ১০মেঃওঃ। জেনারেশন কম থাকার কারণে যেকোনো সময় ঢাকা হতে এনএলডিসি (ন্যাশনাল লোড ডেস প্যাচ সেন্টার) কর্তৃক বিদ্যুৎ বিতরণ লাইন (৩৩ কেভি) বন্ধ করা হচ্ছে। সকলকে ধৈর্য্য ধারন করার জন্যও অনুরোধ করা হয়।

পরীক্ষার্থীর অভিভাবকরা জানান,চলমান সময়ে বিদ্যুৎতের লোডশেডিং চলতে থাকলে পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের আশংকা কাটছেনা। আসন্ন এসএসসির পরীক্ষার কথা বিবেচনা করে বিদ্যুৎ বিভ্রান্টমুক্ত রাখার আহবান জানান।

ব্যবসায়ী ছৈয়দ করিম জানান, সম্প্রতি ঈদগাঁও বাজারসহ আশপাশ এলাকায় দৈনিক ১০/১১ বার বিদ্যুৎ লোডশেডিং চলছে। ব্যবসা নিয়ে বেকায়দায় রয়েছি। ব্যবসার দিকে লক্ষ্য রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর