বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু একে আজাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

🗓 শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

👁️ ১২৪ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

👁️ ১২৪ বার দেখা হয়েছে

সোয়েব সাঈদ,রামু :: কক্সবাজার জেলার রামু উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ.কে. আজাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৬ এপ্রিল (শুক্রবার) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফজলে রাব্বানী চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন – কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, বিএনপি নেতা ফরিদুল আলম ফরিদ, সাবেক ইউপি সদস্য মোজাহের মিয়া, সমাজ সেবক মৌলানা ফরিদুল আলম।

সহকারী শিক্ষক মো. শমশাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক মো. আবু বকর ছিদ্দিক।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- মো. আব্দুর রহিম, মোঃ সিরাজুল ইসলাম, মারুফুল ইসলাম।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম।

সার্বিক সহযোগিতায় ছিলেন- বিদায় অনুষ্ঠান পরিচালনা উপ কমিটির সদস্য, মো. জাহেদুল ইসলাম, সাইফুল ইসলাম, ইউসুফ মির্জা, মো. রকিব হাসান, ইয়াছমিন আক্তার।

সার্বিক পরিচালনায় ছিলেন- স্কাউটস শিক্ষক মো. আবুল হোছাইন। অুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় মোনাজাত পরিচালনায় মৌলানা ফরিদুল আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বানী চৌধুরী বলেন- যারা শিক্ষা প্রসারে ভূমিকা রাখে তারাই সত্যিকারের দেশপ্রেমিক। তাঁরা সমাজের সবচেয়ে আলোকিত মানুষ।

আবুল কালাম আজাদ প্রবাস জীবনের আয়ের অর্থ দিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা ও সফলভাবে পরিচালনা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তাঁর এ প্রচেষ্টায় প্রশাসনের পক্ষ থেকে সবসময় সর্বোচ্চ সহযোগিতা দেয়া হবে।

তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষ পর্বে এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর