বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

🗓 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

👁️ ১৬২ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

👁️ ১৬২ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে একদিনেই ২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে বিভিন্ন মামলায় ৯টি জিআর (GR) পরোয়ানার ৮ জন এবং ১টি সিআর (CR) পরোয়ানার ১ জনসহ মোট ৯ জন রয়েছেন।

এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৫ জন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৪ জন, নিয়মিত মামলায় ৩ জন এবং পূর্বের বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

অভিনেতা সোহেল খান আর নেই

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর