মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ার মাতামুহুরী থেকে বালু উত্তোলনকালে গ্রেফতার-২ : স্কেভেটর জব্দ

🗓 সোমবার, ২০ এপ্রিল ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২০ এপ্রিল ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই বালু শ্রমিককে গ্রেফতার এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি স্কেভেটর গাড়ি জব্দ করেছে।

রোববার (১৯ এপ্রিল) বিকালে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মাতামুহুরী নদীর চকরিয়া পৌরসভার নামার চিরিঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

থানা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে কয়েকদিন ধরে চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে থানা পুলিশের অভিযান শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে রোববার বিকালে চকরিয়া থানার ওসির নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন, পরিবহনে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ নামার চিরিঙ্গা এলাকার মাহামুহুরী নদী তীর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

এছাড়া অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি স্ক্যাভেটর গাড়ি, একটি বেলচা, একটি কোদাল, ১৫ লিটার ডিজেল তেল এবং একটি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় রোববার রাতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশ জানায়, মাতামুহুরী নদীতে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন, কৃষিজমির ক্ষতি,পরিবেশের ভারসাম্য নষ্ট এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

তাই এধরনের পরিবেশ বিধংসী অপরাধ প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর