সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক দায়িত্বশীল সমাবেশ ২১ এপ্রিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, অধ্যক্ষ নূরুল হোছাইন ছিদ্দিকী, মুহাম্মদ শাহজাহান ।
উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নূরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমসহ উপজেলা কর্মপরিষদ, ইউনিয়ন আমীর-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী কে প্রার্থী ঘোষণা করা হয়।















