বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু চৌমুহনীতে প্রাচীন বৌদ্ধ শ্মশানের ফটকের ময়লা পরিষ্কার করলো প্রশাসন

🗓 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

👁️ ৫৫ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

👁️ ৫৫ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী চৌমুহনী প্রাচীন বৌদ্ধ শ্মশান এলাকার ফটকে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ এপ্রিল) এ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগে দীর্ঘদিনের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তারা বলেন, এমন একটি পবিত্র ও জনসমাগমপূর্ণ স্থানে ময়লা ফেলা অত্যন্ত দুঃখজনক এবং এটি আমাদের সম্মিলিত সচেতনতার অভাবেরই বহিঃপ্রকাশ।

ময়লার দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তারা মন্তব্য করেন।

May be an image of one or more people, temple and crowd

স্থানীয়দের দাবি, পরিবেশ রক্ষায় সরকারকে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ঢাকনাযুক্ত ডাস্টবিন স্থাপন করতে হবে, যাতে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করা যায়।

পাশাপাশি যারা নিয়ম ভঙ্গ করে এখানে ময়লা ফেলবে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

প্রয়োজনে ভিডিও প্রমাণ সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার কথাও বলেন অনেকে।

এছাড়া বাজারের ইজারাদার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করে স্থানীয়রা বলেন, অব্যবস্থাপনার জন্য জরিমানা আরোপ কিংবা ট্রেড লাইসেন্সের ওপর প্রভাব ফেললে সচেতনতা বাড়বে।

এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ভবিষ্যতে যেন ওই স্থানে পুনরায় কেউ ময়লা না ফেলে, সে জন্য বাজার কমিটি ও আশপাশের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

May be an image of street and road

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর