রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশিকে রোমহর্ষক হত্যা : কে এই হিশাম?

🗓 রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

👁️ ৩৫ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

👁️ ৩৫ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(২৬ এপ্রিল) :: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টি (২৭) ও জামিল লিমনকে (২৭) নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর আগে ১৬ এপ্রিল থেকে তারা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের লাশ পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একজন। উল্লেখ্য, বৃষ্টি ও লিমন প্রেমিক-প্রেমিকা ছিলেন, পারিবারিকভাবে তাদের বিয়ের দিনও ধার্য হয়েছিল।

নিহত জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। নিখোঁজ নাহিদা এস বৃষ্টিও একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি শিক্ষার্থী ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন হিলসবরো কাউন্টি পশরিফ চ্যাড ক্রনিস্টারের বরাত দিয়ে জানিয়েছে, গত শুক্রবার (২৪ এপ্রিল) ট্যাম্পা হাওডার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে লিমনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করে তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে জোড়া খুনের অভিযোগ এনেছে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়। অন্য শিক্ষার্থী নাহিদা বৃষ্টি এখনো নিখোঁজ থাকলেও পুলিশ ধারণা করছে তিনিও নিহত হয়েছেন। ময়নাতদন্তকারী দল লিমনের মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে। লিমনের বন্ধু নাহিদা বৃষ্টির সন্ধানেও ওই ব্রিজের পাশে সমুদ্রের তলদেশে ডাইভ টিম দিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

পুলিশ নাহিদার পরিবারকে জানিয়েছে, লিমন ও অভিযুক্ত হিশামের শেয়ার করা অ্যাপার্টমেন্টে প্রচুর পরিমাণ রক্তের চিহ্ন পাওয়া গেছে। সেই রক্তের পরিমাণের ওপর ভিত্তি করেই গোয়েন্দাদের আশঙ্কা নাহিদা আর বেঁচে নেই।

নাহিদার ভাই জাহিদ প্রান্ত সিএনএনকে বলেন, ‘পুলিশ আমাদের জানিয়েছে, লিমনের বাসায় প্রচুর রক্ত পাওয়া গেছে, যা থেকে নাহিদাও নিহত হয়েছেন বলে তারা মনে করছেন।’ লিমনের লাশ উদ্ধারের পর শুক্রবার সকালে অভিযুক্ত হিশাম আবুঘারবিয়েহকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

লাশ উদ্ধার পর্ব : লিমনের লাশ উদ্ধারের দিনটি ছিল স্থানীয় পুলিশের জন্য অত্যন্ত নাটকীয় ও উত্তেজনার। ২৪ এপ্রিল লিমনের দেহের অবশিষ্টাংশ ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধারের কয়েক ঘণ্টা পরেই পুলিশ হিশামের পরিবারের বাড়ি থেকে পারিবারিক সহিংসতার একটি ফোন পায়।

পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হলে হিশাম ঘরের ভিতর নিজেকে অবরুদ্ধ করে ফেলেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণে অস্বীকৃতি জানান। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিমকে তলব করতে হয়।

দীর্ঘ সময় ধরে চলা এ উত্তেজনার পর অবশেষে সোয়াট টিমের চাপে হিশাম আত্মসমর্পণ করতে বাধ্য হন। হিলসবরো কাউন্টির চিফ ডেপুটি জোসেফ মাউরার জানিয়েছেন, লিমনের মৃত্যুর ঘটনায় হিশামকে একাধিক অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে।

কে এই হিশাম?

যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউএসএফ শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে।

নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনও পায়নি পুলিশ।

হিশামকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় জানিয়েছে।

জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

আর নাহিদা একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডির শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ দেখা যায় ১৬ এপ্রিল।

সেদিন জামিলকে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে দেখা যায়।

অন্যদিকে নাহিদাকে সর্বশেষ দেখা যায় সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে।

হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার এক বিবৃতিতে বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা, যা সবাইকে নাড়িয়ে দিয়েছে।

এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে মারধর, অবৈধভাবে আটক, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর তথ্য গোপন রাখা এবং মৃতদেহ সরানোর অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের আগে সন্দেহভাজন হিশামকে অন্তত দু’বার জিজ্ঞাসাবাদ করা হয়। তবে দ্বিতীয় জিজ্ঞাসাবাদের সময় তিনি সহযোগিতা বন্ধ করে দেন বলে জানায় পুলিশ।

এরপর শুক্রবার সকালে বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি বাড়ির ভেতর নিজেকে আটকে রাখলে সোয়াট টিম ঘটনাস্থলে যায়। পরে তিনি আত্মসমর্পণ করেন।

হিশাম আবুঘারবিয়াহ

হিশাম আবুঘারবিয়াহ

নিউজউইকের প্রতিবেদনে জানানো হয়েছে, লিমনের সাবেক রুমমেট ২৬ বছর বয়সী তরুণ হিশাম আবুঘারবিয়াহ যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক সহিংস অপরাধের অভিযোগ ছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আদালত ও শেরিফ অফিসের রেকর্ড বলছে, ২০২৩ সালের মে ও সেপ্টেম্বরে তার বিরুদ্ধে শারীরিক আঘাত করা এবং একটি বাড়িতে চুরির অভিযোগ ওঠে। তবে সে সময় এগুলোকে অপেক্ষাকৃত লঘু অপরাধ হিসেবে গণ্য করা হয়। ২০২৩ সালে মারধরের অভিযোগে তাকে দু’বার গ্রেপ্তার করে পুলিশ, তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, লিমনের মৃত্যুর কারণ এখনও জানাতে পারেনি মেডিকেল টিম। ময়নাতদন্তের প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরিবার জানায়, তারা ১০ দিন ধরে লিমনের খোঁজ করছিলেন। তার ভাই জুবায়ের আহমেদ বলেন, আমরা ভীষণ কষ্টে আছি। কী ঘটেছে, শুধু সেটা জানতে চাই।

লিমন ও বৃষ্টি বিয়ের বিষয়ে ভাবছিলেন বলে জানিয়েছেন জুবায়ের আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম বলেন, শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে তিনি নিখোঁজ বৃষ্টি যেন অক্ষত অবস্থায় ফিরে আসেন সে কামনা করেন।

সূত্র: সিএনএন

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর