বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত

🗓 মঙ্গলবার, ০৫ মে ২০২৬

👁️ ৩৪ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৫ মে ২০২৬

👁️ ৩৪ বার দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার মজলিসে শূরার সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে শহরের হাসপাতাল সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে স্মরণ করে বলেন, ওই দিনের ঘটনার বিচার এখনো নিশ্চিত হয়নি।

তিনি দাবি করেন, সে সময় ধর্মপ্রাণ মানুষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক সমঝোতা ও সহনশীল পরিবেশ প্রতিষ্ঠা না হলে অস্থিতিশীলতা বাড়তে পারে।

পাশাপাশি তিনি কক্সবাজার জেলার গুরুত্ব তুলে ধরে উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণে দলের নেতাকর্মীদের সক্রিয় ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম।

অধিবেশনে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীসহ বিভিন্ন উপজেলার শূরা সদস্যরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর