হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১২ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত ইজিবাইকসহ এক মাদককারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত ইয়াবা, ইজিবাইক এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













