হেলাল উদ্দিন,টেকনাফ ::কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বুধবার (৬ মে) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ রফিক (৩৬), স্থানীয় মৃত মোঃ হোছনের ছেলে।
র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামি ওই এলাকায় অবস্থান করছে।
এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রফিকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ২০১২ সালের একটি মাদক মামলা রয়েছে।
ওই মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














