মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় র‍্যাবের অভিযানে মাদক মামলার পলাতক রোহিঙ্গা আসামি গ্রেফতার

🗓 বুধবার, ০৬ মে ২০২৬

👁️ ৫১ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৬ মে ২০২৬

👁️ ৫১ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত এক পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ মে) দুপুর প্রায় ১ টায় র‍্যাব-১৫, সিপিসি-২ এর একটি দল উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার (২৯) উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এর বাসিন্দা। তিনি মৃত আব্দুল হাবির ছেলে।

র‍্যাব জানায়, আনোয়ার উখিয়া থানার একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি।

সাজা এড়াতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর