এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: ঈদগাহ রশিদ আহমদ কলেজের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।
৭মে (বৃহস্পতিবার) অত্র কলেজ মিলনায়তনে অডিটোরিয়ামে কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো: আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো: সহিদুজ্জামান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, জীবনে সফলতা পেতে হলে কঠোর পরিশ্রম এবং নিজের প্রতি অগাধ আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তিনি বলেন কাজ করতে শরীরের প্রয়োজন হয়না।
কোন কিছু করার আগে যদি নিজের মনের ভিতর ভয় অবিশ্বাসের জন্ম নেয় তখন বুজতে হবে জীবনে কোন দিন নির্দিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবে না।
তিনি ছাত্র ছাত্রীদের কাছে জীবনের শৈশব কৈশোরের বাস্তব গল্প,জীবনে প্রতিষ্ঠিত হওয়া আপন বড় ভাইদের জীবন কাহিনী উপস্থাপন করে বলেন, জীবনে সফল মানুষ যদি হতে চাও সর্বপ্রথম পরিশ্রমি হও।
নিজের প্রতি অগাধ আত্মবিশ্বাস তৈরি করো। পারবো না শব্দ টি ছাত্রজীবন থেকে বাদ দাও।
এতে উপস্থিত ছিলেন,সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. সলিম উল্লাহ বাহাদুর, কক্সবাজার সরকারী কলেজের সহযোগী অধ্যাপক নেছারুল হক,বিএনপি নেতা আজিজুর রহমান,জানে আলম সহ অত্র কলেজ শিক্ষক,শিক্ষিকা, ছাত্রছাত্রী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।














