রোতাব চৌধূরী :: কক্সবাজার সরকারি মহিলা কলেজে দু’দিনব্যাপী সায়েন্স ফেস্টিভ্যাল-২০২৬ শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক।
পরে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরিতে অবদান রাখে বিজ্ঞান উৎসব।
এছাড়া এই উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে অনুপ্রাণিত করবে এবং তাদের দেখাবে নতুন নতুন উদ্ভাবনের পথ।
তিনি বলেন বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। তাই প্রতিটা শিক্ষার্থীকেই বিজ্ঞান চর্চা করা প্রয়োজন।
কলেজের সহযোগী অধ্যাপক এবং সায়েন্স ফেস্টিভ্যাল-এর আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক রেজাউল করিম, সাকিহ উদ্দিন কাদের ও আফরোজা সুলতানা বক্তব্য রাখেন।
র্যালী শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বক্তৃতা,আইডিয়া কনটেস্ট,বিজ্ঞান পোস্টার উপস্থাপন,বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
এছাড়া দু’দিনব্যাপী সায়েন্স ফেয়ারের ২য় দিনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা,রুবিক্স কিউব প্রতিযোগিতা,স্মৃতিশক্তি যাচাই,বিজ্ঞান বিষয়ক সেমিনার,বিজ্ঞান বিতর্ক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়।
কলেজ সূত্রে জানা যায়, কক্সবাজার সরকারি মহিলক কলেজে এবারই প্রথমবারের মতো বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে, এতে স্থান পেয়েছে ৯টি উদ্ভাবনী প্রকল্প।














