বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হিট হেডেক’, অবহেলা করলে হতে পারে বিপদ

🗓 মঙ্গলবার, ১২ মে ২০২৬

👁️ ২০৫ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১২ মে ২০২৬

👁️ ২০৫ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: রোদের তেজ আর আর্দ্রতা— দুইয়ে মিলে জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। কিন্তু এই অস্বস্তির আড়ালে লুকিয়ে আছে অন্য এক বিপদ। চিকিৎসকরা সতর্ক করছেন যে, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে অনেকেরই মাথাব্যথা, মাথা ঘোরা, ঝিমুনি কিংবা মেজাজ খিটখিটে হওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। একেই বিশেষজ্ঞরা বলছেন ‘হিট হেডেক’ বা তাপপ্রবাহ-জনিত মাথাব্যথা।

কেন হয় এই হিট হেডেক?

স্নায়ু বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘক্ষণ প্রচণ্ড রোদ বা ভ্যাপসা আবহাওয়ায় থাকলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল ও খনিজ লবণ ঘাম হয়ে বেরিয়ে যায়। এর ফলে শরীরে জলের অভাব দেখা দেয়। মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাধা পায়।

ইলেক্ট্রোলাইটের ভারসাম্য নষ্ট হলে তীব্র মাথাব্যথা শুরু হতে পারে। এসি ঘরে থাকলেও একই রকম সমস্যা হতে পারে। পর্যাপ্ত জল না খেয়ে দীর্ঘক্ষণ ল্যাপটপ বা মোবাইলের দিকে তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে, যা মাথাব্যথাকে আরও বাড়িয়ে দেয়।

হিট হেডেকের লক্ষণ:

  • মাথার ভিতরে দপদপ করা।
  • মাথা ঘোরা বা হালকা বোধ হওয়া।
  • কোনও কাজে মন দিতে অসুবিধা এবং চরম ক্লান্তি।
  • চোখের উপর চাপ এবং বমি বমি ভাব।
  • কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

    • তীব্র মাথাব্যথা সঙ্গে বমি হওয়া
    • বিভ্রান্তি বা দিশেহারা বোধ করা
    • দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া
    • অজ্ঞান হয়ে যাওয়া

    মুক্তির উপায় কী?

    ১. পর্যাপ্ত জল পান: তেষ্টা না পেলেও সারা দিন প্রচুর জল খেতে হবে। মাধেমধ্যে ডাবের জল বা ওআরএস (ORS) খাওয়া প্রয়োজন।

    ২. রোদে বের হওয়ার সময়: দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে না বেরোনোই ভালো। উপায় না থাকলে ছাতা, রোদচশমা, টুপি সঙ্গে নিয়ে যাবেন।

    ৩. স্ক্রিন টাইম কমানো: একটানা কাজ করবেন না। কাজের ফাঁকে বিরতি নিন এবং পর্যাপ্ত ঘুমোনোর চেষ্টা করুন।

    ৪. পোশাক: হালকা সুতির ঢিলেঢালা পোশাক পরুন যাতে ঘাম সহজেই শুকিয়ে যায়।

এই বিভাগ এর আরো খবর

দেশে জ্বালানি তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

উচ্চশিক্ষিত তরুণের ৩৬ শতাংশ বেকার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর