রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু : কে কত টাকা পেল? কার হাতে উঠল কী পুরস্কার?

🗓 সোমবার, ০১ জুন ২০২৬

👁️ ৬১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০১ জুন ২০২৬

👁️ ৬১ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: প্রথম শিরোপার জন্য বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অপেক্ষা ছিল দীর্ঘ ১৭ বছরের। গত মৌসুমে সেই আক্ষেপ ঘুচেছিল। আর এবার টানা দ্বিতীয় শিরোপা নিজেদের করে  নিল ফ্র্যাঞ্চাইজিটি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববারের ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি ঘরে তুলেছে বেঙ্গালুরু। রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জাদুকরী এক ইনিংস খেলে বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন বিরাট কোহলি।

লো-স্কোরিং ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর বোলিং তোপে ১৫৫ রানের বেশি করতে পারেনি গুজরাট টাইটান্স। জবাবে ১২ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রজত পতিদারের দল। আইপিএলের ১৯ বছরের ইতিহাসে এটি বেঙ্গালুরুর দ্বিতীয় শিরোপা।

এর মাধ্যমে চেন্নাই সুপার কিংস (২০১০ ও ২০১১) এবং মুম্বাই ইন্ডিয়ান্সের (২০১৯ ও ২০২০) পর টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বেঙ্গালুরু। অন্যদিকে মাত্র ৫ বছর বয়সী ফ্রাঞ্চাইজি গুজরাট তিনবার ফাইনালে উঠে দ্বিতীয়বারের মতো রানার্সআপ ট্রফি নিয়ে মাঠ ছাড়ল।

ট্রফির পাশাপাশি IPL-এ টাকার বৃষ্টি

২০২৬ সালের IPL-এর শিরোপা লড়াই শেষ হলো এক রোমাঞ্চকর ফাইনালে। গুজরাট টাইটান্সকে (GT) হারিয়ে টানা দ্বিতীয়বার IPL ট্রফি জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এই জয়ের পর বেঙ্গালুরুতে উৎসব শুরু হয়। এই জয়ের সঙ্গে তারা মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং চেন্নাই সুপার কিংস (CSK) IPL-এর ইতিহাসে তৃতীয় দল হিসেবে পরপর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও অর্জন করে। চ্যাম্পিয়ন হয়ে RCB পায় ২০ কোটি টাকা, আর রানার্স-আপ গুজরাট টাইটান্সও বড় অঙ্কের পুরস্কার জেতে।

চ্যাম্পিয়ন RCB পায় ২০ কোটি, মোট পুরস্কার ৪৬.৫ কোটি

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ২০২৬ সালের IPL-এর জন্য মোট ৪৬.৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল। এই টাকা শীর্ষ চার দলের মধ্যে তাদের অবস্থান অনুযায়ী ভাগ করা হয়। পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও আলাদা পুরস্কার দেওয়া হয়।

চ্যাম্পিয়ন RCB পায় ২০ কোটি টাকা। ফাইনালে হেরে রানার্স হয় গুজরাট টাইটান্স। তারা পায় ১৩ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস (RR) পায় ৭ কোটি টাকা এবং চতুর্থ সানরাইজার্স হায়দরাবাদ (SRH) পায় ৬.৫ কোটি টাকা।

বৈভব সূর্যবংশীর দাপট ব্যক্তিগত পুরস্কারে

এই মরশুমে সবচেয়ে বেশি আলোচনায় ছিল বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। সে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জেতে। তার গড় ৪৮.৫০। ৭২টি ছক্কা মেরে সেরা ছক্কা মারার পুরস্কারও পায় বৈভব। সেরা উদীয়মান খেলোয়াড় এবং সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতে সে।

কাগিসো রাবাডা (Kagiso Rabada) ২৯ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতেন। ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার পান বিরাট কোহলি (Virat Kohli), যিনি ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন।

ফাইনাল ও অন্যান্য পুরস্কার

ফাইনালে সবচেয়ে বেশি চার মারার পুরস্কার পান বিরাট কোহলি, সেরা ছক্কার পুরস্কারও তিনি পান। সেরা ডট বলের পুরস্কার পান ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ফাইনালে সেরা স্ট্রাইক রেটের পুরস্কার পান বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। গুজরাটের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০.০০। গোটা মরশুমে সেরা স্ট্রাইক রেটের পুরস্কার ওঠে বৈভবের হাতে। তার স্ট্রাইকরেট ছিল ২৩৭.৩০। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পায় পাঞ্জাব কিংস (PBKS)। সেরা ক্যাচের পুরস্কার পান মনীশ পান্ডে (Manish Pandey)।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর