রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও মা হওয়ার তথ্য দিলেন অভিনেত্রী বুবলী

🗓 শুক্রবার, ০৫ জুন ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৫ জুন ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: অনেক দিন ধরেই আড়ালে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। তাকে কোনো শুটিং, অনুষ্ঠান কিংবা আড্ডায় দেখা যাচ্ছিল না।

এ সময় থেকেই শোবিজ অঙ্গনে গুঞ্জন ওঠে, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি।

তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে কখনোই স্পষ্ট কিছু বলেননি অভিনেত্রী, বরাবরই তা এড়িয়ে গেছেন। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা জানালেন নিজেই।

গত ১১ মে কন্যা সন্তানের মা হয়েছেন এ অভিনেত্রী। নাম রাখা হয়েছে ‘শারলিন খান’।

শুক্রবার (৫ জুন) ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন বুবলী।

ওই পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যা সন্তানের আগমন হয়েছে।

এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

সম্প্রতি কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বুবলীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে অ্যাডলফ খান লেখেন, মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।

অবশেষে অ্যাডলফ খানের দেওয়া তথ্যটিই সত্য হলো।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীর। ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা।

প্রথম সন্তানের ক্ষেত্রে দীর্ঘ সময় গোপন রাখলেও এবার কন্যাসন্তানের জন্মের এক মাস পূর্ণ হওয়ার আগেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর