মোঃ রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) বিকেলে ঈদগাঁও উপজেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ।
তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মমতাজুল হক, বিএনপি নেতা নুরুল আমিন, জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মোকতার আহমদ ও বিএনপি নেতা হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পুনর্মিলনী অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র নেতাকর্মীরা। তাদের মধ্যে ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুল হক, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি নুরুল কবির, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শফিউল আলম আজাদ, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি জিল্লুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ছফুর আলম, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি নূর হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শাখার সভাপতি মহিউদ্দিন ও উত্তর শাখার সভাপতি কামাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম এবং ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, আগামী ১৩ ও ১৪ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
তারা এ সফরকে সফল ও ফলপ্রসূ করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও জানান, সফরকালে পিএমখালী ইউনিয়নের পাতলী-মাছুয়াখালী খাল খনন কাজের উদ্বোধন এবং একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে।
এছাড়া ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানের শেষে নেতৃবৃন্দ আসন্ন সফর সফল করতে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।













