বুধবার ১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাকাশে বিরল দৃশ্য, ৯ জুন কাছাকাছি বৃহস্পতি-শুক্র, দেখা যাবে খালি চোখেই

🗓 মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

👁️ ৫৭ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

👁️ ৫৭ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: আজ রাতের আকাশের দিকে চোখ রাখতে ভুলবেন না। কারণ ৯ জুন রাতে এক বিরল মহাজাগতিক দৃশ্য খালি চোখেই দেখা যাবে।

মিথুন রাশিতে আজ কাছাকাছি আসবে দেবগুরু বৃহস্পতি ও দৈত্যাচার্য শুক্র।

আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই আজ রাতে বৃহস্পতি ও শুক্র পরস্পরের কাছাকাছি দেখতে পাওয়া সম্ভব হবে।

শুক্রের গোচর

৮ জুন ২০২৬, সোমবার শুক্র মিথুন রাশিতে প্রবেশ করেছে। বৃহস্পতি আগে থেকেই রয়েছে মিথুন রাশিতে।

এই দুই গ্রহ যুতি গঠন করে এমন অবস্থানে আসবে, যাতে পৃথিবী থেকে এই দুই গ্রহকে পরস্পরের কাছাকাছি দেখতে পাওয়া যাবে।

সন্ধের পর খালি চোখে এই দুই গ্রহকে আকাশে জ্বলজ্বল করতে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে এই দুই গ্রহকে দেখতে আজ টেলিস্কোপের প্রয়োজন নেই বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

পরস্পরের থেকে লক্ষ লক্ষ কিমি দূরে

পৃথিবী থেকে এই দুই গ্রহকে একে অন্যের কাছাকাছি দেখা গেলেও বাস্তবে তারা পরস্পরের থেকে কয়েক লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আরও উল্লেখযোগ্য বিষয় হলো, প্রাথমিক ভাবে বৃহস্পতি ও শুক্রকে পরস্পরের কাছাকাছি দেখা গেলেও পরে এই প্যারাডে বুধও যোগ দেবে।

তখন পৃথিবী থেকে এই তিন গ্রহকেই একসঙ্গে দেখা যাবে। ১৫ জুন পর্যন্ত এই তিন গ্রহ কাছাকাছি অবস্থান করবে।

কখন কোথা থেকে দেখবেন?

বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি এলাকা থেকে ৯ জুন রাতে এই দৃশ্য দেখা যাবে। তবে ভোর রাতে, অর্থাৎ সূর্য ওঠার আগে আগে সবথেকে স্পষ্ট ভাবে দেখা যাবে বৃহস্পতি ও শুক্রকে।

পশ্চিম আকাশের দিকে তাকালে এই দুই গ্রহকে আপনি দেখতে পাবেন। ১১ জুনের পর বৃহস্পতি ও শুক্রের সঙ্গে দেখা যাবে বুধকেও।

বাংলাদেশ ছাড়া এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকা থেকেও এই দৃশ্য দেখা যাবে।

এই বিভাগ এর আরো খবর

লাভ কমায় কমতে পারে চাল উৎপাদন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর