বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন

🗓 শুক্রবার, ১২ জুন ২০২৬

👁️ ৪০ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১২ জুন ২০২৬

👁️ ৪০ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারকে আন্তর্জাতিক মানের আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন।

সরকার তাকে গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ত্যাগ করতে হবে।

এছাড়া তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্তাবলী পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

কউকের পটভূমি

কক্সবাজারের পরিবেশগত ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রণ এবং ভূমির সুষ্ঠু ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) প্রতিষ্ঠিত হয়।

২০১৫ সালের ৬ জুলাই জাতীয় সংসদে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ পাস হওয়ার পর ২০১৬ সালের ৩ মার্চ এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়।

পরবর্তীতে ২০১৬ সালের ১১ আগস্ট প্রথম চেয়ারম্যান নিয়োগের মধ্য দিয়ে সংস্থাটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত তিনজন চেয়ারম্যান কউকের নেতৃত্ব দিয়েছেন।

নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিনের নিয়োগের মাধ্যমে সংস্থাটির উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল বিশিষ্ট অফিস ভবন | পাতা | কক্সবাজার  উন্নয়ন কর্তৃপক্ষ

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর