বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত ঈদগাঁওয়ের পাড়া মহল্লা

🗓 শুক্রবার, ১২ জুন ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১২ জুন ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত হয়ে উঠেছে কক্সবাজারের ঈদগাঁওর পাড়া মহল্লায়।

১১ই জুন (বৃহস্পতিবার) রাতে বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠলো। ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দিপনার কমতি নেই।

স্ব স্ব দলের পতাকাসহ জার্সি নিয়ে প্রস্তুত গ্রামীন জনপদের ফুটবল প্রেমীরা।

জানা যায়, ফুটবলের এই আসরকে ঘিরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের নানান পাড়া মহল্লায় খেলা দেখার প্রস্তুতি যেন বিভিন্ন পরিসরে।

এলাকার তরুন,যুবক আর কিশোরেরা বিশ্বকাপ ফুটবল আসর কে আরো প্রাণবন্ত করতে বড় সাইজের এলইডি টিভি ও পর্দায় খেলা দেখার ব্যবস্থায় ব্যস্তমুখর হয়ে পড়েন।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ফুটবল খেলা উপভোগ করতে ঈদগাঁওয়ের মধ্যম মাইজ পাড়ায় মুদির দোকান, চায়ের দোকানে বড় বড় এলইডি টিভি স্থাপন করা হয়।

যাতে সবাই এক সাথে এ মজাদার ফুটবল খেলা দেখতে পায়,সে লক্ষে বাহিরে বসানে হল এলইডি। খেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি ঈদগাঁওর প্রত্যান্ত পাড়া মহল্লাজুড়ে।

খোঁজ নিয়ে নিয়ে যায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার লক্ষে বড় ও মাঝারী সাইজের টিভির চাহিদা বৃদ্ধি পেয়েছে দোকান সমুহে।  সেই সাথে আকাশ নামের এন্টিনা বা ডিসের কদর তুঙ্গে রয়েছে।

উল্লেখ যে, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ঈদগাঁও বাজারসহ গ্রামের বিভিন্ন ছাদে বা দোকানের সামনে ভিনদেশীয় প্রিয়দলের পতাকা টাঙানোর হিড়িক লক্ষনীয়। শোভা পাচ্ছেন দেশীয় লাল সবুজের পতাকাও।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর