মঙ্গলবার ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় জমি বিরোধের মামলায় আসামী করার অভিযোগ

🗓 সোমবার, ২২ জুন ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২২ জুন ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

কুতুবদিয়া প্রতিনিধি :: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে জমি সংক্রান্ত সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন-এমন তিনজনকে আসামী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে মনোহরখারী বদাইয়াপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হাফেজ শহীদ উল্লাহর ওয়ারিশদের সঙ্গে হাবিব উল্লাহর ওয়ারিশদের সংঘর্ষ হয়।

এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর কুতুবদিয়া থানায় দায়ের হওয়া মামলায় ৭ নম্বর আসামী জয়নাল আবেদীন, ৮ নম্বর আসামী সাইফুল ইসলাম এবং ১৩ নম্বর আসামী বৃদ্ধ সিরাজ উদ্দীনকে অন্তর্ভুক্ত করা হয়।

তবে তাদের দাবি, ঘটনার সময় তারা ঘটনাস্থলে ছিলেন না।

স্বজনদের ভাষ্যমতে, সাইফুল ইসলাম সেদিন কক্সবাজারে অনুষ্ঠিত কর অঞ্চলের একটি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন।

অন্যদিকে জয়নাল আবেদীন ও সিরাজ উদ্দীন পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। স্থানীয় কয়েকজন বাসিন্দাও দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে তাদের মামলায় জড়ানো হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, “তদন্ত চলমান রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে নির্দোষ ব্যক্তিদের মামলায় জড়ানোর অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তাদের মতে, প্রতিপক্ষকে হয়রানির উদ্দেশ্যে নিরপরাধ মানুষকে মামলায় অন্তর্ভুক্ত করা হলে বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর