সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতে জব্দ ১ লাখ ২৬ হাজার ঘনফুট বালু নিলামে

🗓 সোমবার, ০২ নভেম্বর ২০২৬

👁️ ৭৮ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০২ নভেম্বর ২০২৬

👁️ ৭৮ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওতে প্রশাসনের অভিযানে জব্দ করা ১ লাখ ২৬ হাজার ২০০ ঘনফুট বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৫ই নভেম্বর সকালে ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হবে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,২৯ অক্টোবর ইসলামাবাদ ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ভোমরিয়া ঘোনা বনবিট কার্যালয় সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে অনিয়মের দায়ে ঐ এলাকার দুটি ভিন্ন স্থানে থাকা বালুর স্তূপ জব্দ করা হয়। যার (মোবাইল কোর্ট মামলা নং-৪৯/২০২৬)।

​নিলাম বিজ্ঞপ্তির তথ্য মতে, জব্দকৃত বালু দুটি পৃথক লটে বিক্রি করা হবে।

এর মধ্যে প্রথম লটের ৬১ হাজার ঘনফুট বালুর ন্যূনতম সরকারি মূল্য ধরা হয়েছে ৪ লাখ টাকা। দ্বিতীয় লটে থাকা ৬৫ হাজার ২০০ ঘনফুট বালুর সরকারি ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫৬ হাজার টাকা।

নির্ধারিত সরকারি মূল্যের নিচে কোন দরপত্র বা ডাক গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিলামে অংশ নিতে হলে আগ্রহীদের প্রতিটি লটের জন্য পৃথকভাবে ১ লাখ টাকা জামানত জমা দিতে হবে।

সর্বোচ্চ দরদাতাকে নিলাম নিষ্পত্তির ৩ কার্যদিবসের মধ্যে সমুদয় অর্থসহ সরকারি নিয়মানুযায়ী ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

​বিজ্ঞপ্তিতে পরিবেশ সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কার্যাদেশ পাওয়ার ৫ দিনের মধ্যে অনুমোদিত স্তূপ থেকে সম্পূর্ণ বালু সরিয়ে নিতে হবে এবং কোন অবস্থাতেই নতুন করে বালু উত্তোলন করা যাবে না।

এছাড়া বালু লোড বা পরিবহনে ড্রেজার মেশিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে; তবে প্রয়োজনে এক্সকাভেটর বা পে-লোডার ব্যবহার করা যাবে। একইসঙ্গে পরিবহনের বিস্তারিত চালান ও রেজিস্টার সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়।

এই বিভাগ এর আরো খবর

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরবে কি?

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর