বুধবার ৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবিদয়ায় মসজিদ কমিটি গঠনে নির্বাচনের দাবি মুসল্লিদের

🗓 মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

👁️ ৭৪ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

👁️ ৭৪ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া এলাকায় মসজিদ পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

সম্প্রতি নতুন কমিটি ঘোষণার উদ্যোগকে ঘিরে পুরাতন ও নতুন পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বলে জানা গেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক লিখিত বিবৃতিতে আগের কমিটির সদস্য জিল্লুল করিম জিকু নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছেন।

তিনি দাবি করেন, মসজিদ পরিচালনা কমিটি গঠনে নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা হয়নি এবং মুসল্লিদের মতামত যথাযথভাবে নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আগের কমিটির সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে বর্তমানে কমিটি ঘোষণার উদ্যোগে থাকা ব্যক্তিদের মধ্যে বিএনপি ও জামায়াত-সমর্থিতদের প্রভাব রয়েছে বলে এলাকাবাসীর একটি অংশ দাবি করছে। তবে সংশ্লিষ্ট কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

মসজিদের নিয়মিত মুসল্লিদের অনেকেই মনে করেন, কোনো একক রাজনৈতিক বা সামাজিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে কমিটি গঠন করা উচিত নয়।

তাদের দাবি, এলাকার সব পক্ষ ও গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে নিয়মিত নামাজি ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হোক।

স্থানীয় বাসিন্দা মিনহাজ উদ্দিন বলেন, “সবার মতামত ছাড়া কিছু ব্যক্তি দোকানে বসে মসজিদের কমিটি ঘোষণা করলে মুসল্লিরা তা সহজে মেনে নেবে না।

জুমার দিনে সকল মুসল্লির উপস্থিতিতে প্রত্যক্ষ সমর্থনের ভিত্তিতে কমিটি গঠন করা উচিত।”

আরেক এমইউপি তৌহিদুল ইসলাম বলেন, “মসজিদ পরিচালনা কমিটি গঠন নিয়ে অযথা উত্তেজনা সৃষ্টি না করে জুমার দিন উন্মুক্ত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে বিরূপ পরিস্থিতি এড়ানো সম্ভব।”

নতুন কমিটি গঠনের উদ্যোগে থাকা পক্ষের সাধারণ সম্পাদক জিয়াউল করিম চৌধুরী জন্টু জানান, যারা বর্তমানে ফেইসবুকে লেখালেখি করছে বিশেষ করে জিকুর অনুরোধে তিনি কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। এখন তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি জানান জিকুদের খারাপ আচরনের কারনে মসজিদের কোন ইমাম খতিব টিকতে পারে না। এলাকাবাসীর সাথে বসে তিনি বিষয়টি সমাধানের কথা জানান।

এলাকাবাসীর আশঙ্কা, বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান না হলে পুরাতন ও নতুন কমিটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হতে পারে। তাই তারা প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য উপায়ে কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

এই বিভাগ এর আরো খবর

‘রামায়ণ’ মুক্তি পাচ্ছে নভেম্বরে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর