সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় ভুয়া নারী ডিজিএফআই আটক

🗓 মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

👁️ ৫২ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

👁️ ৫২ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভুঁয়া ডিজিএফআই (DGFI) পরিচয়ে প্রতারণার অভিযোগে হাছিনা আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক হাছিনা আক্তার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি পেকুয়া পৌরসভায় ভাড়া বাসায় বসবাস করেন।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, ওই নারী দীর্ঘদিন ধরে নিজেকে পেকুয়ায় কর্মরত ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছিলেন।

মঙ্গলবারও একইভাবে যোগাযোগ করে নানা তথ্য ও বিষয় নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার সন্দেহ হয়।

পরে বিষয়টি পেকুয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ওই নারীকে আটক করে।

পেকুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি কী উদ্দেশ্যে ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

এই বিভাগের আরো খবর

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬