বুধবার ৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীর কুতুবজোম খোন্দকার পাড়া স: প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা অফিসার

🗓 মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন- মহেশখালী উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) ওমর ফারুক।

২১জুন সকালে তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, শিখন-শেখানো পরিবেশ, উপস্থিতি ও শিক্ষকদের দায়িত্বশীলতা পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষকদের প্রচেষ্টার প্রশংসা করেন।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এ ধরনের পরিদর্শন শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে।

এই বিভাগ এর আরো খবর

‘রামায়ণ’ মুক্তি পাচ্ছে নভেম্বরে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর