সরওয়ার কামাল,মহেশখালী:: মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সুলতান,
মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুবক্কর ছিদ্দিক, মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন,
মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক রহমান, জুয়েল,
গণঅধিকার পরিষদের মোহাম্মদ এরশাদ নুর, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ,
মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমেদ, মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাহমিদা আক্তার, মহেশখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।














