শুক্রবার ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে

🗓 বুধবার, ২৪ জুন ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৪ জুন ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

সোয়েব সাঈদ,রামু :: কক্সবাজারের রামু উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ এবং আইন প্রয়োগে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২৪ জুন সকালে রামু থানা কম্পাউন্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়া।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি।

এ ব্যাধি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেংদেনিং অফিসার মাইকেল মন্ডল এর সভাপতিত্বে ও লিমা মেরী রোজারিওর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সচেতনতামূলক সংবাদ প্রকাশ ও জনমত গঠনের মাধ্যমে সমাজকে এ বিষয়ে আরও সংবেদনশীল করে তোলা সম্ভব।”

সভায় বক্তব্য রাখেন রামু থানার সেকেন্ড অফিসার (এসআই) বিমলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ, শিশু অধিকার সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়ন, জন্মনিবন্ধনের গুরুত্ব এবং শিশুদের শিক্ষা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সাংবাদিক পেটাল জামায়াত

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর