সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পুলিশের এএসআই নিয়োগে তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

🗓 শুক্রবার, ২৬ জুন ২০২৬

👁️ ৬৮ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২৬ জুন ২০২৬

👁️ ৬৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলায় বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের মাঠ পর্যায়ের তৃতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে “সেবার ব্রতে চাকরি” এই প্রত্যয়কে সামনে রেখে স্মার্ট, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে নতুন নিয়মে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

এদিন প্রথম ও দ্বিতীয় দিনের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হয়।

পরীক্ষার অংশ হিসেবে প্রার্থীদের পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিংয়ের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।

নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও জালিয়াতিমুক্ত রাখতে প্রতিটি ধাপে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

এর অংশ হিসেবে যোগ্য প্রার্থীদের Face Detection ক্যামেরার মাধ্যমে ছবি সংরক্ষণ করা হয়, যাতে প্রকৃত প্রার্থীর পরিবর্তে অন্য কেউ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে।

তিন দিনের বাছাই কার্যক্রমে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান কক্সবাজারের পুলিশ সুপার।

তিনি পুনরায় আশ্বস্ত করেন যে, বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে।

এ সময় তিনি চাকরিপ্রত্যাশীদের দালাল, প্রতারক ও অবৈধ সুবিধাভোগীদের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা ও সদস্যকে সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার মাধ্যমে যোগ্য, দক্ষ ও সেবামুখী জনবল নিয়োগই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

এই বিভাগ এর আরো খবর

উচ্চশিক্ষিত তরুণের ৩৬ শতাংশ বেকার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

উচ্চশিক্ষিত তরুণের ৩৬ শতাংশ বেকার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

এই বিভাগের আরো খবর

উচ্চশিক্ষিত তরুণের ৩৬ শতাংশ বেকার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬