সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী পৌরসভার ৩নং ওয়ার্ড়ের একজন অচ্চল, হত দরিদ্র নারীকে হুইল চেয়ার প্রদান করেছেন মহেশখালী পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম।
মহেশখালী পৌরসভার মোখলেছুর রহমান পাড়ার শ্রমজীবি নারী ছখিনা বেগম। দীর্ঘ দিন প্যারালাসিস ও রূদরোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করেছিলে।
তিনি বাসা বাড়ীতে চলা ফেরা করতে পৌর প্রশাসককে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করলে। প্রশাসক উক্ত মহিলাকে পৌর তহবিল হতে একটি নতুন হুইল চেয়ার প্রদান করেন।
বিধবা ও শ্রমজীবি নারী ছখিনা হইল চেয়ার পাওয়ায় প্রশাসেকর প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৪ জুন দুপুরে হুইল চেযার প্রদান কালে মহেশখালী পৌরসভার প্রকৌশলী বিশ্বজিত দাশ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।













