বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

🗓 বুধবার, ০১ জুলাই ২০২৬

👁️ ৪৫ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ জুলাই ২০২৬

👁️ ৪৫ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীতে চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার, ফলের চারা সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

১লা জুলাই দুপুরে মহেশখালী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বিতরণ করা হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্টিত বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার।

বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার জানান, এ কর্মসূচির আওতায় নারকেল চারা ১০৫০ জন কে জনপ্রতি ৫টি নারকেল চারা, ৫টি বাঁশের খুটি, ২৫ কেজি গোবর স্যার দেওয়া হয়েছে।

এছাড়াও ১৫০০ জন কৃষক কে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি স্যার, ১০ কেজি এমওপি স্যার দেওয়া হয়েছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর