বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পথচারীর

🗓 রবিবার, ০৫ জুলাই ২০২৬

👁️ ৩৯ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৫ জুলাই ২০২৬

👁️ ৩৯ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া  :: কক্সবাজারের পেকুয়া পৌরসভার ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) গাড়ির ধাক্কায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে ভোলাইয়াঘোনা রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্নদ মাহছন (৫৩)। তিনি ভোলাইয়াঘোনা এলাকার মৃত নজির আহমদের পুত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মাছন পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাস্তা নিয়ে বাড়ির উদ্দেশ্য যাচ্ছি।

রাস্তা পারাপারের সময় বাজার মুখি দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

এসম তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। প্রচুর রক্তক্ষরণ হয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী হাসান জানান,সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

নিহতের ছোট ভাই সাংবাদিক দেলোয়ার হোছাইন বলেন, টনটম গাড়ির ধাক্কায় তার ভাই মারা গেছেন। গত আট মাসের ব্যবধানে একই স্থানে দুর্ঘটনায় অন্তত ৭জন মারা গেছে।

অনেকে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি সড়কের ওপর একটি স্পীডব্রেকার দিতে কিন্তু কেউ শুনলেন না। আর কত মানুষ মারা গেলে প্রশাসনের চেতনা জাগবে।

স্থানীয়রা জানান, মাছন ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ভক্ত। এলাকায় তিনি সালাহউদ্দিন পাগলা মাছন হিসেবে বেশ পরিচিত ছিলেন।

রবিবার (আজ) সকাল সাড়ে ১০টায় পেকুয়া বাজারের পশ্চিম পাশে ওয়াপদা চত্ত্বর মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য দেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম,পশ্চিম জোন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মোনাফ ও নিহতের ছোট ভাই সাংবাদিক দেলোয়ার হোছাইন।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর