রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে সেন্টমার্টিন ট্রাভেলস বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা সহ হেল্পার আটক : চালক পালাতক

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৯১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৯১ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: মাদক নির্মূলে কক্সবাজার জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান জব্দ করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক বাস হেল্পারকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসটির স্লিপিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাসের হেল্পার মো. শেখ রাতুল (২৩)-কে আটক করা হয়েছে।

পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত বিলাসবহুল স্লিপার কোচটি জব্দ করা হয়।

তবে অভিযানের সময় বাসচালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, “আমাদের কাছে গোপন তথ্য ছিল যে কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলস পরিবহনের একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে।

ওই তথ্যের ভিত্তিতে আমরা চেকপোস্টে নজরদারি জোরদার করি। বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টির মধ্যেও অভিযান পরিচালনা করে বাসটি তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের সিটের নিচ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসের হেলপার রাতুল ইসলামকে আটক করা হয়েছে। তার বাড়ি সিলেট জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা পরিবহনের বিষয়টি স্বীকার করেছেন।

ওসি আরও বলেন, বাসটি গতরাত প্রায় ২টার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে এবং দুপুরের দিকে নির্ধারিত স্থানে পৌঁছানোর কথা ছিল। বাসটিতে প্রায় ৫৪ জন যাত্রী ছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই আমরা অভিযান চালিয়ে ইয়াবাসহ হেলপারকে আটক করতে সক্ষম হই।

তিনি জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দকৃত ইয়াবার প্রকৃত মালিক ও পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ওসি মোহাম্মদ আলী বলেন, “এর আগেও আমরা পৃথক একটি অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছি। ওই ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। মাদক নির্মূলে কক্সবাজার সদর মডেল থানার অভিযান ধারাবাহিকভাবে চলবে।”

 

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর